আভদিভকা থেকে সেনা প্রত্যাহার করলো ইউক্রেন

Date:

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিধ্বস্ত শহর আভদিভকা থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে গোলাবারুদের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় শহরটি থেকে তাদের প্রত্যাহার করা হলো। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে এই তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় নতুন সেনাপ্রধান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নতুন সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলছিলেন, ২০২৩ সালের মে মাসের পর আভদিভকা শহরে সবচেয়ে বড় অগ্রগতি করেছে রাশিয়া। ওই বছর রুশ সেনারা বাখমুত শহর দখল করেছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, কংগ্রেসে কয়েক মাস ধরে মার্কিন সামরিক সহায়তা বিলম্বিত হওয়ায় ইউক্রেনে গোলাবারুদের তীব্র ঘাটতির দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে যুদ্ধক্ষেত্রে। তাই রুশ বাহিনী আভদিভকা শহরের চারপাশ ঘিরে ফেলবে এমন আশঙ্কার মধ্যে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করেছে দেশটি।

গত সপ্তাহে একটি বড় ধরনের অস্থিরতার মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। তিনি বলেছিলেন, যুদ্ধের আগে ৩২ হাজার মানুষের বসবাস ছিল শহরটিতে। এবার ইউক্রেনীয় বাহিনীও প্রায় জনশূণ্য এই শহর ছেড়ে আরও নিরাপদ অবস্থানে ফিরে গেছে।

সশস্ত্র বাহিনীর একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি শহরটি থেকে আমাদের ইউনিটগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে চারদিক থেকে ঘেরাও হওয়ার আগেই সেনাদের জীবন ও স্বাস্থ্য রক্ষায় আরও অনুকূল লাইন থেকে প্রতিরক্ষামূলক স্থানে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রায় দুই বছর পর শহরটি হারালো ইউক্রেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এ বিষয়টি ইউক্রেনে সামরিক সহায়তা অনুমোদন কতটা জরুরি তারই জানান দিচ্ছে। শনিবার সকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় এ বিষয়টি উল্লেখ করে আরও জরুরি সামরিক সহায়তার জন্য পশ্চিমাদের চাপ দিতে পারবেন তিনি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনকে একটি নতুন মার্কিন সামরিক সহায়তা প্যাকেজে দিতে দেরি করায় দেশটিতে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। এর কারণে আভদিভকা শহর হারাতে পারে ইউক্রেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান