২০২৪ সালের একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

Date:

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন ক্ষেত্রে জীবনব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২৪ সালের একুশে পদক দিচ্ছে সরকার। মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদক পাওয়া বিশিষ্টজনরা হলেন ভাষা আন্দোলনে আশরাফুদ্দীন আহমেদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।

শিল্পকলার সংগীত শাখায় জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্রদেব।

শিল্পকলার নৃত্যকলা শাখায় একুশে পদক পাচ্ছেন শিবলী মোহাম্মদ।

শিল্পকলার অভিনয় শাখায় একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর ও চলচ্চিত্র অভিনেতা আলমগীর (এম এ আলমগীর)।

এ বছর শিল্পকলার আবৃত্তি শাখায় একুশে পদক দেওয়া হবে বিশিষ্ট আবৃত্তিকার খান মোহাম্মদ মোস্তফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তীকে।

এছাড়া শিল্পকলার আরেক শাখা চিত্রকলায় একুশে পদক দেওয়া হবে শাহজাহান আহমেদ বিকাশকে।

শিল্পকলার অপর শাখা প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ের জন্য একুশে পদক দেওয়া হচ্ছে কাওসার চৌধুরীকে।

সমাজসেবায় একুশে পদক পাচ্ছেন দুই বিশিষ্টজন। তারা হচ্ছেন মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।

একুশে পদকের সবচেয়ে মর্যাদা সম্পন্ন শাখা ভাষা ও সাহিত্যে এবার বেছে নেওয়া হয়েছে আশির শেষার্ধ ও নব্বই দশকের আলোচিত প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ চারজনকে। তাদের মধ্যে বেঁচে নেই কেবল রুদ্র। অপর তিন জন হচ্ছেন বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, বিশিষ্ট ছড়াকার লুৎফুর রহমান রিটন ও দ্রোহের প্রকাশ ঘটানোয় স্বৈরশাসক এরশাদের সময়ে নিষিদ্ধ কবি মিনার মনসুর।

এছাড়াও শিক্ষায় অবদানের জন্য একুশে পদকের জন্য এবছর মনোনীত হয়েছেন অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু।

একুশে পদক প্রাপ্তিতে নিজের অনুভূতি জানিয়ে সংগীত শিল্পী শুভ্রদেব দৈনিক বাংলাকে বলেন,‘‘যে কোন স্বীকৃতিই আনন্দের। আমাদের দেশের স্বাধীনতা পুরস্কারের পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’। সেই সম্মাননায় ভূষিত হতে পেরে আমি গর্বিত। আমার ৩০ বছরের ক্যারিয়ারে যে কাজ আমি করেছি তার স্বীকৃতি একদিন পাবো – সেই বিশ্বাস আমার ছিল। ভক্ত-শ্রোতাদের পাশাপাশি দেশবাসীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের ভালোবাসার জন্য।’’

একুশে পদক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর গণমাধ্যমকে বলেন, ‘আলহামদুল্লিল্লাহ ভালো লাগছে। তবে আমি সবসময়ই বলতাম, আমার চেয়ে আরও অনেক গুণী মানুষ আছে। তাদের আগে পাওয়া উচিত। তারপর যদি হয় পেলাম পেলাম না পেলাম না পেলাম।’ পুরস্কার পাওয়ার খবর তিনি জানতে পারেন হাসপাতালে নিয়মিত চেক আপের সময়।

এদিকে সত্যিকারের গুণী শিল্পী ও শিক্ষক- কবি সাহিত্যিক ও সমাজসেবকরা এবারের একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় এ পুরস্কারের তালিকাটি সর্বমহলে সাদরে নন্দিত হয়েছে। শিল্পানুরাগীরা বলছেন, সত্যিকারের গুণীদের প্রতি এবছর যথার্থভাবে মর্যাদা দিয়ে সম্মান জানালো সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান