ঝিনাইদহে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ শ্লোগানে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

Date:

ঝিনাইদহ প্রতিনিধি : ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ। বাংলাদেশ আনসার ও ভিডিপি ঝিনাইদহ জেলার আয়োজনে সোমবার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ৬ উপজেলার আনসার ভিডিপি’র কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপি’র খুলনা রেঞ্জ পরিচালক আকবর আলী পিএএম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, দেশ রক্ষায় জাতি গঠনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভাল ভুমিকা রেখে চলেছে।

তিনি এ বাহিনীর ভুয়সী প্রশংসা করে বলেন দেশের নানা ক্রান্তিলগ্নে তারা আন্তরিক ভাবে দেশ সেবা করে চলেছে। সমাবেশে বিভিন্ন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের কাজের প্রশংসা করেন আলোচকবৃন্দ। এদিকে আনসার ও ভিডিপির মাঠ পর্যায়ের কর্মকর্তারা আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান। তারা আশা করেন সরকার তাদের দিকে আরো নজর দিবে। আনসার ভিডিপির জেলা সমাবেশ সঞ্চালনা করেন জেলা কমান্ড্যান্ট আহসান উল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান