স্টাফ রিপোর্টার : অদ্য ২২ জানুয়ারী’১৮ রোজ সোমবার বেলা ১২.০০ মিঃ-এ শহরের হরিকিশোর রায় রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে ময়মনসিংহ দঃ জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ময়মনসিংহ শহরের বিভিন্ন বস্তিবাসী দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকাল থেকেই দলীয় কার্যালয়ে সারিবদ্ধভাবে শীতবস্ত্র প্রত্যাশী বস্তিবাসী দরিদ্র নারী-পুরুষরা অবস্থান গ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দঃ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ দঃ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. দিদারুল ইসলাম খান রাজু, কোতোয়ালী যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন সহ জেলা, মহানগর ও কোতোয়ালী যুবদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আজাদ বলেন ”যুবদল সর্বদা গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। এরই অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতার আলোকে দেশনেত্রীর আহ্বানে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে যুবদল তাদের পাশে এসে দাঁড়িয়েছে। শীতার্তদের কষ্ট লাঘবে তিনি বিভিন্নœ সরকারী- বেসরকারী প্রতিষ্ঠান, বেসরকারী উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গকে দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।”

