সালাহ উদ্দিন বেলাল, ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, ময়মনসিংহ পদ্ম অঞ্চলে ২ দিন ব্যাপী ৪৭তম শীতকালীন খেলাধুলা ও এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ময়মনসিংহ শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্টিত হয়।
গতকাল এ্যাথলেটিকস্ ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা ময়মনসিংহ জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি.এম সালেহ উদ্দিন, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। সভাপতিত্ব করেন এ.টি.এম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। আরও উপস্থিত ছিলেন এএসএম আব্দুল খালেক, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ, রওশনারা খান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল।

