মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৬ষ্ঠ পর্বের আওতায় প্রশিক্ষণের জন্য তালিকা ভুক্ত উপকারভোগী যুবক ও যুব নারীদের তিন মাসের মৌলিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
পৌরশহরের এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন । শ্রীবরদী যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) হামিদুর রহমান এর স ালনায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, জেলা পরিষদ সদস্য আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, এ উপজেলায় ৪ হাজার ৩৮৩ জন শিক্ষিত বেকার যুব-যুবতী এ প্রকল্পে কর্মসংস্থানের সুবিধা পাবে।
ছবিতে ঃ ন্যাশনাল সাভির্স কোর্সের উদ্বোধন করছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক।

