গুঞ্জনকেই সত্য করলেন ইয়ামি গৌতম

Date:

দুই সপ্তাহ আগেই জল্পনার সূত্রপাত! স্বামী আদিত্য ধরের সঙ্গে বান্দ্রায় দেখা গিয়েছিল ইয়ামি গৌতমকে। সে সময় সালোয়ারের ওড়না দিয়ে প্রাণপণে পেট ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী। সেই ছবি-ভিডিও ভাইরাল হতেই খবর ছড়িয়ে পড়েছিল যে, ইয়ামি গৌতম ও আদিত্য ধরের সংসারে আসতে চলেছে প্রথম সন্তান। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়ল।

‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারেই পুরো বিষয়টা পরিষ্কার হল। মঞ্চে স্ত্রী ইয়ামিকে অতি সন্তর্পণে হাত ধরে তুলতে দেখা গেল পরিচালক স্বামীকে। অভিনেত্রীর পরনে লম্বা ট্রেঞ্চ কোর্ট। বেবিবাম্প ঢাকার শত চেষ্টা করলেও ইয়ামি গৌতমের হাঁটাচলা দেখে আর কোনো ধন্দ রইল না। জানা গেছে, সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আগামী মে মাসে সন্তান আসতে চলেছে। তবে এযাবৎকাল কাকপক্ষীতেও টের পেতে দেয়নি তারকাজুটির পরিবার। যতটা সম্ভব এই সুখবর লাইমলাইটের আড়ালেই রেখেছিলেন তারা। তবে বৃহস্পতিবার ট্রেলার লঞ্চে এসে সবটা পরিষ্কার হলো।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ‘উড়ি’ সিনেমার পরিচালক বললেন, ‘এটা আদ্যোপান্ত পারিবারিক ছবি। আমার ভাই কাজ করেছে। আমার স্ত্রী রয়েছে। আর সন্তানও আসছে আমাদের। যেভাবে সিনেমাটা বানিয়েছি আর ঠিক যে সময়ে জানতে পারি, আমাদের সন্তান হওয়ার কথা। দারুণ একটা সময়।’ সম্প্রতি ইয়ামি-আদিত্যর ঘনিষ্ঠ সূত্রও প্রথম সন্তান আসার খবরে সিলমোহর বসিয়েছেন হিন্দুস্তান টাইমস-এর কাছে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘ইয়ামি আর ধর খুব শিগগিরিই আনুষ্ঠানিকভাবে সন্তান আসার খবর দেবেন। যেহেতু দুজনই এখন ‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারে ব্যস্ত। তাই সবাইকে এই সুখবর জানানোর জন্য তাঁদের তর আর সইছে না।’

সেটাই সত্যি হলো। ট্রেলার লঞ্চে এসেই সুখবর দিলেন স্বামী আদিত্য ধর। যে ছবির ঝলকে কাশ্মীরের একজন গোয়েন্দা আধিকারিকের ভূমিকায় দেখা গেল ইয়ামি গৌতমকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩