মৃত স্বামীর সঙ্গে ৪ বছর রাত কাটালেন স্ত্রী!

Date:

আন্তর্জাতিক ডেস্ক

একদিন নয়, দুদিন নয়- দীর্ঘ চার বছর ধরে স্বামীর মৃতদেহের সাথে রাত কাটিয়ে দিলেন স্ত্রী। এমনকি প্রাচীন মিসরীয় ধর্মের রীতি অনুযায়ী ওই মৃতদেহ নিয়ে বিভিন্ন আচারও পালন করেছেন তিনি। শুধু তাই নয়, এই ঘটনা ফাঁস হলে সন্তানদের অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন ওই নারী। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন ৫০ বছর বয়সী নারী সুয়েতলানা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে সুয়েতলানাকে নিয়ে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য।

সংবাদমাধ্যমটি জানায়, ঝগড়ার সময় সুয়েতলানা স্বামীর মৃত্যু কামনা করেছিলেন। একপর্যায়ে ২০২০ সালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির সময়, পড়ে মারা যান ৪৯ বছর বয়সী স্বামী ভ্লাদিমির। তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রী ভাবেন যে, তার স্বামী ভান করছেন। এর কয়েক ঘণ্টা পর ভ্লাদিমিরের বড় মেয়ে বিষয়টি বুঝতে পারে এবং তার বাবার বিষয়ে জিজ্ঞাসা করেন। সে সময় এই ঘটনা ফাঁস হলে সন্তানদের অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন সুয়েতলানা।

এদিকে এই মৃতদেহ উদ্ধারের আগে ভ্লাদিমিরের কথা তার স্ত্রীকে জিজ্ঞাস করা হলে একরকম ধানাই পানাই উত্তর দিতেন সুয়েতলানা। বলতেন, ব্যতিক্রমী চিকিৎসা শিখতে তার স্বামী তিব্বতে গেছেন।

সংমাধ্যমটি আরও জানায়, সম্প্রতি এক সমাজকর্মী ভ্লাদিমিরের বাড়িতে তার শিশুদের খোঁজ নিতে যান। সেখানে গিয়ে তিনি ওই মৃতদেহটি আবিষ্কার করেন। যদিও তার মৃতদেহটি মমি হিসেবে সুয়েতলানার কাছে ছিল। পরে ওই সমাজকর্মী বাড়িতে তল্লাশি চালিয়ে মমিকৃত স্বামীর পায়ের কাছে একটি মিসরীয় ক্রস, ট্যারোট কার্ড, তাবিজ এবং পশুর খুলির ছবি খুঁজে পান।

মৃতদেহ উদ্ধারের পর ধারণা করা হচ্ছে যে, তার স্ত্রীর মানসিক রোগ রয়েছে। বর্তমানে ওই নারী ও তার চার সন্তানের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

রুশ তদন্ত কমিটি বলছে, মামলার যেকোনো অভিযোগ ফরেনসিক মেডিকেল পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় যাচাইকরণ কার্যক্রমের ওপর ভিত্তি করে করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান