মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : চাকরী জাতীয়করণসহ ১০দফা দাবিতে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ক্লিনিকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচীতে নেমেছেন। সিএইচসিপি এসোসিয়েশন, শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে তিন দিনের কর্মসূচীর দ্বিতীয় দিনে উপজেলার ৩২টি ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারী এই কর্মসূচীতে যোগ দেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বস্থান নিয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার থেকে সোমবার পর্যন্ত এই কর্মসূচী চলবে। টানা ৩ দিন বন্ধ থাকবে ৩২টি কমিউনিটি ক্লিনিক। ফলে স্বাস্থ্য সেবা পাবে না গর্ভবতী মা, প্রসূতী মা ও শিশুসহ এক থেকে দেড় হাজার রোগি।
এ সময় বক্তব্য রাখেন, সিএইচসিপি এসোসিয়েশন, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সহ-সভাপতি আযাদুল হাসান, প্রচার সম্পাদক শাহরিয়ার আহাম্মেদ সলিম, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম । বক্তারা বলেন, ২০১৩ সালে আমাদের চাকরী রাজস্ব খাতে নেওয়ার কথা থাকলেও আজ অবধি তা বাস্তবায়িত হয়নি। বাৎসরিক ইনক্রিমেন্ট নেই। অনিশ্চয়তাসহ মানবেতর জীবন যান করছি আমরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আতুকুর রহমান, মোস্তফা আলম ও আল- আমিনসহ কমিউনিটি ক্লিনিকের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

