স্টাফ রিপোর্টার:-ময়মনসিংহ ও শেরপুর জেলা গতকাল বিকাল ৪.০০টায় সার্কিট হাউজ মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা শেরপুর জেলাকে ৬-০ গোলে পরাজিত করে ময়মনসিংহ চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম ও পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দিন (মন্তা) মহানগর আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ফাইনাল খেলা উপভোগ করেন। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ময়মনসিংহ চ্যাম্পিয়ন হওয়ায় পুরস্কার বিতরণ করেন।

