৬ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামিন

Date:

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতে জামিন প্রার্থী বিএনপি নেতাকর্মীদের ভিড় বেড়েছে। বুধবার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে সারা দেশের ৬ শতাধিক নেতাকর্মীর আগাম জামিন হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, আরও অন্তত ২ হাজার নেতাকর্মী জামিনের আবেদন করেছেন, যা শুনানির জন্য তালিকায় রয়েছে। আজ বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে শুনানি হতে পারে। আসামিদের জামিনের জন্য আইনজীবীদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে বলেও আইনজীবী সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও মামলা ও ধরপাকড়ের আতঙ্ক কাটছে না বিএনপি নেতাকর্মীদের। জামিন নিতে প্রতিদিনই উচ্চ আদালতে ভিড় করছেন তারা। উচ্চ আদালতই এখন তাদের একমাত্র ভরসা। তাদের বেশিরভাগই ‘গায়েবি নাশকতার মামলা’র শিকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়।

আইনজীবীরা আরও জানান, গত ৭ জানুয়ারি ভোটের আগে বিএনপির বহু নেতাকর্মী আগাম জামিন নিয়েছেন। ভোটের পরও জামিনপ্রত্যাশীরা আসছেন।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে বুধবার (২৪ জানুয়ারি) অন্তত ১৬০ জন বিএনপি নেতাকর্মীর জামিন হয়েছে। বিভিন্ন বেঞ্চ থেকে সারা দেশের অন্তত ৬ শতাধিক নেতাকর্মীর আগাম জামিন হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে নাশকতার ৭৮০টি মামলায় লক্ষাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৫ হাজার ৫২৬ জন নেতা-কর্মীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান