কিশোরগঞ্জ প্রতিনিধি: হোসেনপুর ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী সাবেক ইউপি চেয়ারম্যান আরজুল ইসলাম আরজু (৪৫) এর মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ হোসেনপুর সড়কে নারায়নডহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি পুমদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন ও একই গ্রামের সুরুজ আলীর ছেলে। পুলিশ জানায়, হোসেনপুর বাজার থেকে মটর সাইকেল যোগে পুমদী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান।

