শেরপুরে ট্যাবলেট খেয়ে অটো চালকের আত্মহত্যা

Date:

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে তৌহিদুল ইসলাম (২৫) নামের এক ব্যাটারি চালিত অটো চালক আত্মহত্যা করেছে। সে মির্জাপুর ইউনিয়নের বিরোইল পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এর আগে সোমবার দিবাগত রাত ৯ টার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

জানা যায়, প্রতিদিনের নেয় ব্যাটারিচালিত অটো রিকশা ভাড়ায় চালিয়ে বাড়িতে এসে চার্জ দেয়। রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকলের অজান্তে রাত ৯ টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরে। অসুস্থতার খবর পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে সে মারা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, তহিদুল এর বাবা বাক প্রতিবন্ধী হওয়ায় তৌহিদুল অটো চালিয়ে সংসার চালাত। পারিবারিক কলহের কারণেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান