রোকসানা আক্তার:
বাংলাদেশ গার্ল এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল এই তীব্র শীতে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ময়মনসিংহ অঞ্চলের চারটি জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য গার্ল গাইড এসোসিয়েশন কে অনুদান প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায় গতকাল ২১ শে জানুয়ারি ২০২৪ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল কর্তৃক আয়োজিত। শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আর পড়ুনপর্দা উঠলো আন্তর্জাতিক বাণিজ্যমেলার
উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) ময়মনসিংহ বিভাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছিমা আক্তার ,অতিরিক্ত আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল ও জনাব মোঃ জিয়া উদ্দিন শাকির ,অধ্যক্ষ মহাকালী গার্লস স্কুল ও কলেজ ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রওশন আরা খান, আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ।
সমন্বয়কারী হিসেবে ছিলেন শামছুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ। শীতবস্ত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, হলদে পাখি, গাইড রেঞ্জার , কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

