রূপের মূল্য
মোঃ সেলিম হোসেন
এই জগতে জন্ম নিলে
মানুষ রূপে সবে,
সবার অঙ্গে একই আকার
তফাত পেলে কবে?
ফর্সা-কালো, লম্বা-খাটো
স্থুল-পাতলা হলে,
যে যেমনই হোক তবু
মানুষ নামেই বলে।
দেহের সকল চাকচিক্য আর
সৌন্দর্য্যের নাই মূল্য,
রূপের দেমাগ করে যারা
তারা শয়তান তুল্য।
মানুষের দাম রূপে তে নয়
মনুষ্যত্বে থাকে,
মানব জীবন সদাই আছে
সময়েরই প্যাঁকে।
রূপ আর যৌবন যায় হারিয়ে
সময়ের সেই তালে,
সকল দেমাগ শেষ হবে রে
মরণেরই কালে।