সেবার ব্রত নিয়ে নিরলস কাজ করে চলেছেন ইউ-পি চেয়ারম্যান হারুন-অর-রশিদ 

Date:

একাত্তর বাংলা রিপোর্ট :

ময়মনসিংহ জেলা, মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা’সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

ইউনিয়নটির আয়তন- ৩০.২০ বর্গ কিলোমিটার। সর্বশেষ আদম সুমারী অনুযায়ী লোকসংখ্যা  ৪৫৬৮৮ জন।  ২৮ টি গ্রাম ও ২৮ টি মৌজা নিয়ে ইউনিয়নটি গঠিত। শিক্ষার হার- ৪৩.৬৫ % (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০টিবে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৬টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৫টি। মাদ্রাসা- ৪টি ইউনিয়নটির বর্তমান নির্বাচিত চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ। তিনি ১৯৮৩ সালে উক্ত ইউনিয়নের বন্দ গোয়ালীয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম মৃত আব্দুল হান্নান তিনিও উক্ত ইউনিয়ন পরিষদের একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।

মোঃ হরুন- আর রশিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স ডিগ্রী অর্জনের পর কাজ করেন সমাজে অনগ্রসর নৃগোষ্ঠী মানুষের অধিকার নিয়ে। দাম্পত্য জীবন তিনি এক পুত্র সন্তানের জনক। বয়সে তরুণ এই জনপ্রতিনিধি সাথে একাত্তর বাংলার সিনিয়র রিপোর্টারের এক প্রশ্নের জবাবে বলেন আমি আমার মরহুম পিতার নাম সমুজ্জ্বল রাখতে এবং ইউনিয়ন বাসীরদের বিশেষ অনুরোধে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং ইউনিয়ন বাসী ভালোবেসে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, আমি আমার ক্ষুদ্র প্রয়াস থেকে তাদের যেন সেবা করে জেতে পারি। সেই চেষ্টাই আমি করে যাচ্ছি।

সরেজমিন ঘুরে ইউনিয়নের সাধারণ মানুষদের সাথে কথা বললে মাদ্রাসা শিক্ষক নূরুল ইসলাম, সাবেক রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলাম, স্থানীয় কৃষক মোখলেছুর রহমান, সাবেক বি জি বি সদস্য শফিকুল ইসলাম সহ প্রায় শতাধিক সাধারণ মানুদের কাছে মোঃ হারুন -অর -রশিদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তারা এই প্রতিবেদককে জানান ওনার মতো সৎ আদর্শবান মানুষ আজকাল তরুনদের মধ্যে বিরল। তারা জানান নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেণির মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন ১০ নং খেরুয়াজানী ইউনিয়নের তরুন জনপ্রিয় চেয়ারম্যান মোঃ হারুন -অর – রশিদ।

তিনি খেরুয়াজানী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাত্র কিছু দিনের মাথায় তার প্রিয় ইউনিয়নকে উন্নয়নের মাস্টার প্ল্যানের আওতায় এনে ব্যাপক উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নিয়েছেন। দৃশ্যপট পরিবর্তন করেছেন ইউনিয়ন পরিষদের। মুক্তাগাছা উপজেলার সবচেয়ে দৃষ্টিনন্দন খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ চত্বর। মেধা, মনন, কর্ম প্রয়াস শ্রম ও অধ্যাবশায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত, খ্যাতি ও জনপ্রিয়তা লাভ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ১০নং খেরুয়াজানী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহা-পরিকল্পনা গ্রহণ করেছেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছেন।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত মোঃ হারুন -অর-রশিদ তার কর্মদক্ষতায় উদাহরণ স্বরুপ – তিনি সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়ন’সহ স্কুল, মাদ্রাসা, , মসজিদ, ঈদগাঁমাঠ ও কবরস্থানের সংস্কার করেছেন।

 গরীব দুঃখী মানুষের সর্বোচ্চ সচ্ছতার মাধ্যমে বয়স্কভাতা, বিধবাভাতা প্রতিবন্ধিভাতা, ভি জি এফ, ভি জি ডি, টি সি বি কার্ড সঠিকভাবে বিতরণ ,৪০ দিনের কর্মসূচির কাজ সচ্ছতার মাধ্যমে করেছেন। গ্রাম্য সালিসের মাধ্যমে ইউনিয়নের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনো চলমান আছে। আগামী দিনে খেরুয়াজানী ইউপি চেয়ারম্যান মোঃ হারুন -অর-রশিদ সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে মুক্তাগাছা উপজেলার মধ্যে ১০ নং খেরুয়াজানী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসী’সহ সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান