বিনোদন ডেস্ক
কঙ্গনা রণৌতকে গুলি করতে মারতে চেয়েছিলেন তার বাবা। নিজেই গোপন কথাটি ফাঁস করেছেন বলিউডের বিতর্কিত এই অভিনেত্রী। কিন্তু কেন?
কঙ্গনাকে চিকিৎসক বানাতে চেয়েছিলেন তার বাবা-মা। কিন্তু তাকে আকৃষ্ট করেছিল রুপালি জগৎ। শেষ পর্যন্ত হয়েছেন অভিনেত্রীই। সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেন তিনি।
এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, কৈশোরেই তিনি বাড়িতে জানিয়েছিলেন—চিকিৎসক নয়, মডেলিং পেশায় ক্যারিয়ার গড়তে চান। কিন্তু মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার বাবা।
মাধ্যমিক পাসের পর মেডিকেল কোচিং করতে চণ্ডীগড়ে যান কঙ্গনা। কিন্তু কোচিং না করে সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান তিনি। সেবার বিজয়ীর মুকুট লুফে নেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন—ডাক্তারি পড়বেন না, মডেলিং করবেন।
মেয়ের এমন সিদ্ধান্ত মানতে পারেননি কঙ্গনার বাবা। আশপাশের মানুষ ও সমাজ কী প্রতিক্রিয়া দেখায়—সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর পিতা। তাই কঙ্গনার সিদ্ধান্ত শোনার পর রেগে গিয়ে তিনি বলেছিলেন—আমার বন্দুকটা নিয়ে আয়, ওকে গুলি করে মেরেই ফেলব।
বলিউড ভুবনে আসার সিদ্ধান্তে কঙ্গনার বাবা তাকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, এরপর থেকে তিনি মেয়ের কোনো দায়িত্ব নেবেন না।
বর্তমানে অভিনেত্রী মনে করেন, তার বাবার নেওয়া সেই পদক্ষেপের কারণেই এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন তিনি।
মেয়ের এমন সাফল্য প্রথম দিকে বিশ্বাস করতে পারেননি কঙ্গনার বাবা। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পর মেয়েকে নিয়ে গর্ববোধ করেছিলেন তিনি।

