কর্মের ফল
কবি মোঃ সেলিম হোসেন
কর্ম যেমন, ফলটা তেমন
সকল লোকে কয়,
কর্ম ভালো হলেই তবে
জীবন সুখের হয়।
কাজ যেমনই হোক না সেটা
ঠিকঠাক করা চাই,
সময়মতো না করলে কাজ
দেখবে সুফল নাই।
অনিয়ম আর আলস্যতা
ব্যর্থ করে কাজ,
পরিশেষে নিয়ে আসে
ব্যর্থতারই লাজ।
আলস্য আর ব্যর্থ যারা
ভাগ্য কে দেয় দোষ,
সময় জ্ঞানের প্রতি তাদের
নেইকো কোনো হুঁশ।
কাজের মাঝেই সফলতা
কাজের মাঝেই মান,
কর্ম ভালো হলেই প্রভু
স্বর্গ করেন দান।