ইংরেজি নববর্ষের শুরুতেই নির্মাতা ফুয়াদের পরিচালনায় বিজ্ঞাপনে নীলিমা নূপুর

Date:

বিনোদন প্রতিবেদক:-

দীর্ঘ এক বছর বিরতি দিয়ে গ্ল্যামার জগত মুখরিত করতে আবারও পদচারণা শুরু করেছেন টিভি অভিনেত্রী নীলিমা নূপুর। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বছর শুরু করেছেন। কাজ করেছেন বেশ কয়েকটি নাটকেও। আলোচিত নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় একটি কসমেটিক কোম্পানির বিজ্ঞাপনচিত্রটি শেষ করেই শুরু করেন নাটকের কাজ। বিশ্ব ভালোবাস দিবসে প্রচারিত হওয়ার অপেক্ষায় থাকা নাটকটি পরিচালনা করেছেন এইচ এম পিয়াল।

নীলিমা নুপুর জানিয়েছেন, এখন থেকে তিনি নাটকে প্রধান চরিত্র ছাড়া অভিনয় করবেন না। তিনি জানান, ফেসবুক, ইউটিউব, খণ্ড নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রায় প্রতিদিনই তার কাছে অফার আসে। কিন্তু কাজের ব্যাপারে তিনি খুবই সচেতন। গোড়া থেকেই ক্যারিয়ারকে যত্নের সঙ্গে গড়ে তুলতে চান। তিনি বলেছেন, ছোটপর্দার পাশাপাশি তার লক্ষ্য বড়পর্দা। দুই স্থানেই তিনি সফল হতে চান।

মাত্র পাঁচ বছর আগে তিনি মিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। এ সময়ে উপস্থাপিকা, মডেলিং, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ক্যারিয়ার অব্যাহত রাখেন। নীলিমার আরেকটি গুণ হলো তিনি সৃজনশীলতার মূলে রয়েছেন। তার রচিত ‘বাংলাদেশের নাম করা বিখ্যাত খুলনা, চিংড়ি মাছের বসবাস নারকেলে সেরা , সাথে আছে সুন্দর বন আউলিয়ার মাজার, তোমরা আইসো আইসো গো খুলনা’ গানগুলো বেশ আলোচিত হয়েছে। তবে এটা তার পেশা নয়। বিটিভিতে ২০১৮ সালে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন আবৃত্তিকার হিসেবে। তার বাংলা এবং ইংরেজি উচ্চারণ চমৎকার।

তিনি বিটিভির উন্নয়নমূলক কিছু অনুষ্ঠানও উপস্থাপন করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলায়ও যান। সে অনুষ্ঠান দেখেই পরিচালক আবুল কালাম আজাদ তাকে নিয়ে আসেন স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার উপস্থাপনায়। শুধু তাই নয় আজাদ তাকে এফডিসিতে নিয়ে আসেন এবং অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারপর থেকেই চলচ্চিত্রের অফার পেয়ে আসছেন। নীলিমা বলেন, ‘পাঁচ বছরে আমি ২৫টিরও বেশি নাটকে কাজ করেছি। এর মধ্যে ছিল তিনটি ধারাবাহিকও। এছাড়া ৮টি একক নাটক ও ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান