স্পোর্টস ডেস্ক :
সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে সতীর্থ হিসেবে সঙ্গে পেয়েছেন পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দুজনের দুর্দান্ত বোঝা পড়ায় ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আল নাসর। এর মধ্যেই এবার জীবনের আরও একটি নতুন অধ্যায় শুরু করেছেন সেনেগালের এই তারকা ফুটবলার। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
সেনেগালের এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে আড়াল রাখতে চান সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়া থেকে। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করেন তিনি। গোপনে বিয়ের কাজ করে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য ছড়িয়ে পড়ে তার স্ত্রীর বেশ কয়েকটি ছবি।

