এমন তো হওয়ার কথা ছিল না : তৈমুর

Date:

নিজস্ব প্রতিবেদক

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, এটা কোনো নির্বাচনই না।এমন তো কথা ছিল না। ভোরে কেন্দ্রগুলোতে ব্যালট পাঠানোর পরেই নৌকার লোকজন সব সিল মেরে দিয়েছে। এক মুহূর্তও নির্বাচন ঠিকঠাক ছিল না।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জে নিজ বাড়িতে গণমাধ্যমকে তিনি এসব অভিযোগ করেন।

তৈমুর বলেন, নির্বাচনের আগে আমাাদের লোকজন বাড়িঘরেই থাকতে পারেননি। নৌকার লোকজন টাকা দিয়ে ভোট কিনেছে। এ বিষয়ে বহুবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। পক্ষপাতদুষ্ট না হলে তারা কীভাবে এমনটি করতে পারে।

তিনি বলেন, আমি বলেছিলাম, আমাদের নির্বাচন যারা করছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু প্রশাসন নিরাপত্তা দেয়নি। চনপাড়ায় আমার পক্ষে নির্বাচন করায় জেলা মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক ফাতেমা বেগমের বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে। তার পরিবার এখন এলাকা ছাড়া।

এসময় তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং নির্বাহী চেয়ারম্যান অন্তরা হুদা এখনও তাদের নির্বাচনী এলাকায় রয়েছেন। আমরা যৌথভাবে আলাপ-আলোচনা করে তিন দিনের মধ্যে একটি বিবৃতি দেব। সেখানে সরকার কীভাবে নির্বাচন করল, তা প্রমাণসহ বিস্তারিত তুলে ধরব।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে সোনালী আঁশ প্রতীকে নির্বাচন করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। ৭ জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে মাত্র ৩ হাজার ১৯০টি ভোট পেয়েছেন। অন্যদিকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩