জামালপুর প্রতিনিধি
জামালপুর-২ ইসলামপুর আসনে কুলকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন সহকারী প্রিসাইডিং অফিসার আইয়ুব আলী।
তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় পাল্টা-পাল্টি দোষারোপ করছেন নৌকার প্রার্থী ও কাঁচি প্রতীকের স্বত্রন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়করা।
শনিবার রাত ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করেন।
ভিডিওটিতে দেখা যায়, দুই-তিন জন লোক ওই সহকারী প্রিসাইডিং অফিসারকে কে টাকা দিয়েছেন, এমন প্রশ্ন করছেন। প্রশ্নের এক পর্যায়ে তিনি স্বতন্ত্র প্রার্থীর নাম বলেন। পরে প্রশ্নকর্তারা সহকারী প্রিসাইডিং অফিসারের ওপর চড়াও হন।

