জামিন না দেওয়ায় আদালতকক্ষেই বিচারককে মারধর

Date:

একাত্তর বাংলা ডেস্ক

বিচার ব্যবস্থায় বিচারকের রায়ই শেষ কথা। রায় পক্ষে না গেলেও মেনে নিতে হয়। তবে আমেরিকায় লাস ভেগাসের আদলতে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। রায় পছন্দ হয়নি বলে ভরা আদালতে নারী বিচারককে মারধর করলেন অভিযুক্ত। তাঁর ওপর লাফিয়ে পড়ে মাটিতে ফেলে এলোপাথাড়ি ঘুষি মারলেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, গত বুধবার লাস ভেগাসের আদালতে বিচারককে মারধরের ঘটনা ঘটে। নির্দিষ্ট মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন অভিযুক্ত দেওব্রা রেডেন। তবে তিনি জামিনের দাবি করেছিলেন। কিন্তু বুধবার বিচারক মেরি কেই হোলথাস জামিনের দাবি খারিজ করেন। এর জেরেই তাঁকে আক্রমণ করেন রেডেন।

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, বিচরক রায় দিতেই নিজের বেঞ্চ থেকে ছুটে গিয়ে তাঁর ওপরে লাফিয়ে পড়েন অভিযুক্ত দেওব্রা রেডেন। নিজের আসন থেকে সরার সময় পাননি বিচারক মেরি। আকস্মিক হামলায় মেঝেতে পড়ে যান তিনি। এরপর এলোপাথাড়ি কিল–ঘুষি মারতে থাকেন রেডেন। আদালতের দুই কর্মী কোনো মতে অভিযুক্তের হাত থেকে বিচারককে রক্ষা করেন। বিচরককে অভিযুক্তের হাত থেকে রক্ষা করা আদালতের দুই কর্মীকে এক বিবৃতিতে ধন্যবাদ জানানো হয়।

লাস ভেগাস আদালত সূত্রে জানা যায়, ওই নারী বিচারক আহত হলেও হাসপাতালে ভর্তি করতে হয়নি তাঁকে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

হামলাকারী দেওব্রা রেডেন আগেও জেল খেটেছেন। ২০১৫ সালে চুরির চেষ্টার অভিযোগে ১৯ মাস কারদণ্ড হয়েছিল তাঁর। ২০২১ সালে আরও এক অপরাধে শাস্তি হয়েছিল রেডেনের। তাঁর বিরুদ্ধে পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান