প্রসাদ দাস, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহ সদর -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত -উর -রহমান শান্ত কে বিজয়ী করতে (৩ জানুয়ারী বুধবার) বিকালে ময়মনসিংহ ভাষা সৈনিক এম সামছুল হক স্মৃতি মঞ্চে এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত- উর -রহমান শান্ত, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুব খান পাঠান, ময়মনসিংহ জেলা জাসদ, ওয়ার্কার্স পার্টির, জেলা মহিলা লীগ, ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য রেমন্ড আরেং বলেন – বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে আমরা নৌকাকে বিজয়ী করতে নিরলস কাজ করে চলেছি। তিনি আরও বলেন আওয়ামী লীগের কতিপয় স্বার্থবাজ নেতা জননেত্রী শেখ হসিনার মার্কা ট্রাক বলে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতে বক্তব্য দিয়ে চলেছেন এটা মোটেও কাম্য নয়।
রেমন্ড আরেং বলেন দলে হাইব্রিড নেতাদের মুখোশ এখন উন্মোচিত হয়েছে, কে সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তা আজ অনেকাংশেই দৃশ্যমান।
তিনি এসব নেতাদের কঠোর সমালোচনা করেন এবং শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহবান জানান।
সভায় প্রধান বক্তা ময়মনসিংহ সদর -৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত- উর- রহমান শান্ত বলেন বিগত দিনে সদর বাসী আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান কে যে ভালোবাসা দিয়েছেন তা আমি প্রত্যক্ষভাবে দেখেছি।
তিনি আরো বলেন আমার পিতার প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা প্রতিদান আমাকেই দিতে হবে তাই আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশেষ করে ময়মনসিংহ সদর বাসীর উন্নয়নে কাজ করার জন্য নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

