এবার বিএনপি বছরের শেষ ও নতুন বছরের প্রথম দিন কর্মসূচি দিল

Date:

একাত্তর বাংলা

আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৩ সালের শেষ দিন। আর একদিন পরই ২০২৪ সাল অর্থাৎ নতুন বছর শুরু হচ্ছে। আর তাই বিএনপি বছরের শেষ দিন অর্থাৎ আগামীকাল ৩১ ডিসেম্বর এবং এর পর নতুন বছরের প্রথম দিন সোমবার এই দুই দিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে।

আজ শনিবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল ৩১ ডিসেম্বর এবং আগামী পরশু দিন ১ জানুয়ারি। সাধারণত অনেকেই এই দুই দিন নানাভাবে উৎসব করেন, দিনটি উপভোগ করার চেষ্টা করেন। বাংলাদেশে যেহেতু পরিস্থিতি ভিন্ন রকম, এখানে মানুষের মনে আনন্দ নেই, মানুষের মন আজ বিষাদে পরিপূর্ণ। দেশ একটি আতঙ্কের মধ্যে।’ তারপরও বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে দুই দিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ১৫৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছয়টি মামলায় আসামি হয়েছেন ৪২৯ জনের বেশি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট ও গণসংযোগ কর্মসূচি দিয়েছিল বিএনপি ও এর সমমনা দলগুলো। সেই কর্মসূচি আরও দুই দিন বাড়ানো হয়েছিল। যা আজ শেষ হবে। তাই তো নতুন করে আরও দুইদিন বাড়িয়ে নতুন এই কর্মসূচি দিল বিএনপি ও এর সমমনা দলগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান