একাত্তর বাংলাঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হবু স্ত্রীর শখ পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন আল আমিন শ্রাবণ নামের এক যুবক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে চিটাংগাংরোড হীরাঝিলে হেলিকপ্টারে চড়ে পৌঁছান তিনি।
জানা গেছে, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল আমিন ও হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হীরা চেয়েছিলেন তার বর তাকে হেলিকপ্টারে উড়ে এসে বিয়ে করে নিয়ে যাক। মূলত তার শখ পূরণ করতেই শ্রাবণ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন।
এদিকে, হেলিকপ্টারে বর আসার খবর শুনে তাকে দেখতে এলাকাবাসীর ভিড় জমে যায়।
বর আল আমিন বলেন, ‘আমার স্ত্রীর শখ ছিল হেলিকপ্টারে চড়ার। এছাড়া আমার বাবা মা চেয়েছেন আমি আমার স্ত্রীর শখটা পূরণ করি।’
স্ত্রী মেহরুন আক্তার হীরা বলেন, ‘আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমার বর আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবেন। আমার স্বামী আমার শখটা পূরণ করায় আমি অনেক খুশি।’

