ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ।
এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন কে অবাদ সুষ্ঠু করার লক্ষে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ’সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক আ খ ম রফিকুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান।