একাত্তর বাংলাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তবে সম্প্রতি জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও দেশে নানা ধরনের বিশৃঙ্খলার ঘটনায় মন্ত্রিপাড়ায় অতিরিক্ত নিরাপত্তাবলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল বুধবার সরেজমিনে মিন্টো রোডের মন্ত্রিপাড়া ঘুরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়টি বোঝা গেছে। এ সময় দেখা যায়, পুলিশ সদস্যরা বাইরে ঘোরাঘুরি করছেন এবং সেই সঙ্গে বিভিন্ন মহড়া দিচ্ছেন।
ডিএমপির একটি সূত্র জানায়, মন্ত্রিপাড়াসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যেকোনো সময় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেই কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

