টাঙ্গাইলে কমেছে সরিষার আবাদ

Date:

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাঠে মাঠে হলুদ রঙের ফুলের সমারোহ। দেখলেই সবারই মন ভরে যায়। তবে এবার বন্যা এবং টানা বর্ষণের কারণে গত বছরের চেয়ে সরিষার আবাদ কম হয়েছে। এমনি সরিষা থেকে বাম্পার ফলন না পাওয়ার আশঙ্কা করছেন কৃষি বিভাগ এবং অনেক কৃষক।

সরেজমিন টাঙ্গাইল সদর উপজেলার গালা, বৈল্লা ও মাগুরহাটাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুল। তবে গত বছরের চেয়ে এ বছর জমিতে কম সরিষার আবাদ লক্ষ করা গেছে।

কৃষকরা জানান, বন্যার ফলে এবার অনেকেই সরিষার আবাদ করতে পারেনি। যার কারণে বিভিন্ন এলাকায় সরিষার আবাদ কম হয়েছে। এছাড়া অনেক কৃষকই সরিষা থেকে বাম্পার ফলন না পাওয়ার আশঙ্কা করছেন। আবার যারা আগে সরিষার আবাদ করেতে পেরেছে তারা ভালো ফলন পাবেন বলে জানা গেছে।

জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬-১৭ সালে টাঙ্গাইল জেলার রবি মৌসুমে ১২টি উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছিল। সে বছর ৩৮ হাজার হেক্টর জমিতে ৪১ হাজার ২৭১ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়। কিন্তু এ বছর মাত্র ২৮ হাজার চারশ’ আট হেক্টর জমিতে সরিষার বীজ রোপণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১১ হাজার হেক্টর কম।

টাঙ্গাইল সদর উপজেলার ভাটচান্দা এলাকার লাল মিয়া বলেন, ‘গত বছর সরিষা চাষ করে আমরা বেশ লাভবান হয়েছিলাম। কিন্তু এ বছর বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এতে ভালো ফলন পাওয়া নিয়ে সংশয় রয়েছে।’
গালা গ্রামের কৃষক আব্দুস সাত্তার পরিবর্তন ডটকমকে বলেন, ‘এ বছর আমি প্রায় ৫ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে সরিষা দেখে মনে হচ্ছে এবার ভালো ফলন হবে। আমি প্রায় ৫ বছর ধরে সরিষার আবাদ করি। প্রতিবছরই সরিষা ভালো ফলন হয়।’

তিনি আরো বলেন, বন্যার কারণে অনেকেই এবার সরিষার আবাদ করেনি। আমি কোনরকম আবাদ করে এখন ভালো ফলনের আশা করছি। এবার আমার প্রায় ৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। এ বছর বাজারে সরিষার দাম বেশি, আবাদও কম হয়েছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আবু আদনান বলেন, বন্যা এবং মাঠে পানি থাকার কারণে এ বছর সরিষা আবাদ কম হয়েছে। এছাড়া বিভিন্ন কারণেও কৃষকরা বাম্পার ফলন না পাওয়ার আশঙ্কা করছেন। তবে আমরা সার্বিকভাবে কৃষকদের পাশে থেকে তাদের সহযোগিতা করে থাকি। এ বছর কৃষকদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য সরকারিভাবে আমরা ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছি বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান