ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সমস্যা ছিল বুকে চিকিৎসা হয়েছে পেটে

Date:

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভূল চিকিৎসায় রুস্তম আলী (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ নিয়ে জনমনে নানা গুঞ্জন ছড়াচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম জানান, যে রোগিটির মৃত্যু হয়েছে তার চিকিৎসা হয়েছিল পেটের ব্যথার কিন্তু প্রকৃতপক্ষে তার সমস্যা ছিল বুকে। হাসপাতালে ভর্তির সময় পেট ব্যথার কথা বলে তাকে ভর্তি করা হয়েছিল। যদি ওইসময় স্ট্রোক করেছিল অথবা বুকের ব্যথার কথা ডাক্তারকে বললে তার সঠিক চিকিৎসা হত। উল্লেখ্য মঙ্গলবার (১৬ জানুয়ারি) ৩ টা ৫০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু ঘটে। নিহত রুস্তম আলী এ

উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত শবদর আলীর পুত্র। নিহতের ভাতিজা সোবহান আলী (৩২) জানান তার চাচা হৃদরোগে আক্রান্ত হলে ঘটনারদিন দুপুর দেড়টার দিকে গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তারের অধীনে তার চিকিৎসা চলছিল। বিকেলে ডাক্তার শাহল রহমান খানের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর শরীরে ঘুুমের ইনজেকশন পুশ করলে সাথে সাথেই চিৎকার দিয়ে তার চাচা মারা যান। এসময় তিনি অভিযোগ করে বলেন ডাক্তারের ভুল চিকিৎসার জন্যই তার চাচার মৃত্যু হয়েছে। এদিকে বুধবার বেলা ১১টায় নিহত রুস্তম আলীর জানাযার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, রুস্তম আলী একজন দরিদ্র কৃষক, ঘরের ভিটে ছাড়া তার কোন জমি নেই। অন্যের জমিতে চাষাবাদ ও মাছ ধরার বাইর বিক্রি করে স্ত্রী ও ৩ সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করত। তার অকাল মৃত্যুতে বর্তমানে এ পরিবারটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকতাদির খান তুষার জানান নিহত রুস্তম আলীর পরিবারে কোন সচেতন লোক ও আর্থিক সমর্থ না থাকায় বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে।

তদন্ত হলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার শাহল রহমান খান জানান উল্লেখিত রোগীটি যে সময় ভর্তি হয়েছিল তখন কর্তব্যরত ডাক্তার ছিলেন জেসমিন আক্তার। আমি ডিউটিতে আসার পর রোগীর প্রেশার হঠাৎ বেড়ে গেলে তাকে ঘুমের (ডিসোফেন) ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়। তিনি বলেন ওই রোগীটিকে গৌরীপুর হাসপাতালে ভর্তির পর তাৎক্ষনিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে রেফার্ড করা উচিত ছিল। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ জানান নিহত রোগীর পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান