অনলাইন ডেস্ক:
শৌচালয়ে যেতে বাধা, রাগে বিমানের মেঝেতেই কাজ সারলেন যাত্রী!
বিমানের মেঝেতেই প্রাকৃতিক কাজ করতে বসেন।
বিমান তখন মাঝ আকাশে ডানা মেলেছে। কিন্তু বিমানের মধ্যে তখন হুলস্থুল ব্যাপার। উড়ন্ত বিমানে শৌচালয়ে যেতে চেয়েছিলেন এক নারী যাত্রী। বিমানসেবিকারা শৌচালয়ে যেতে বাধা দেওয়ায় যে কাণ্ড ঘটালেন তিনি, তা দেখে রীতিমতো লজ্জায় পড়ে যান বাকি যাত্রীরা।
ফ্লোরিডা থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিল বিমানটি। হঠাৎই ওই নারী যাত্রী নিজের আসন ছেড়ে উঠে শৌচালয়ের দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু মাঝপথেই বিমানসেবিকারা তাকে আটকে দেন। সেই সময়ে বিমানে শৌচালয় ব্যবহার করতে বারণ করা হয় ওই যাত্রীকে। শৌচালয়ে যেতে না দেওয়ায় ট্রাউজ়ার্স খুলে বিমানের মেঝেতেই প্রস্রাব করতে বসে পড়েন। এই দৃশ্য দেখে অন্য যাত্রীরা হইচই করে উঠেন। চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন বিমানসেবিকারা। সকলে মিলে কোনো মতে বিমানের মেঝে থেকে টেনে তোলেন তাকে।
ঘটনাটি ক্যামেরাবন্দি করেন ওই বিমানের এক যাত্রী জুলি ভেসেল হার্টম্যান। জুলি এই ভিডিওটি প্রথমে ফেসবুকে পোস্ট করেন। সেখানে কয়েক মুহূর্তে প্রায় ভাইরাল হয়ে যায় ভিডিও। টুইটারেও ভাগ করে নেন তিনি।
জুলি লেখেন, ‘আমি বিমানের একেবারে প্রথম সারির আসনে বসেছিলাম। হঠাৎ দেখি এই কাণ্ড। ওই নারীর সঙ্গে তার দুই সন্তানও ছিল। শৌচালয়ে যেতে না দেওয়ায় বিমানের মধ্যে বসে পড়েছিলেন প্রস্রাব করার জন্য। আমি এত দিন যাতায়াত করছি। কিন্তু এমন ঘটনা সত্যিই কখনও দেখিনি।’