প্রসাদ দাস, সিনিয়র রিপোর্টার – ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা নগরীর ৩২ নং ওয়ার্ডের চর কালীবাড়ী এলাকার বাসিন্দা সন্ত্রাসীদের হাতে ছুরিকাঘাতে নিহত মৃত উসমান গনির ছেলে- আব্দুর রাজ্জাক রাকিব (২৩)এর ছেলে শিশু সন্তান ও নিহত পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বস দিয়েছেন। এসময় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ উপস্থিত ছিলেন, তিনিও নিহত রাকিবের শিশু সন্তান সহ পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। নিহতের স্ত্রী তার শিশু সন্তান
ও পরিবারের সদস্য পুশিশ সুপারের কার্যালয়ে আসলে এ আশ্বাস দেন। উল্লখ্য যে, গত ১১ নভেম্বর শম্ভুগঞ্জ টোলপ্লাজার সামনে সন্ধ্যায় আব্দুর রাজ্জাক রাকিব (২৩) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন। পুলিশ ইতিমধ্যেই ৬ জন আসামীকে গ্রফতার করতে সক্ষম হয়ছে বাকিদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।