-
প্রসাদ দাস, সিনিয়র রিপোর্টার : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির বাসভবনে ২০ নভেম্বর রাতে সৌজন্যে সাক্ষাৎ করেছেন এরশাদ পুত্র জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব রংপুর – ৩ আসনের সংসদ সদস্য রাহগির আলমাহি সাদ এরশাদ এম পি। এসময় তার সাথে ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র রাজনৈতিক সচিব, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্। জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম- আহবায়ক এস এম এম আলম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এম. এ. গোফরান, এড. জিয়াউল হক মৃধা, কেন্দ্রীয় যুগ্ন – আহবায়ক অধ্যাপক মোঃ ইকবাল হোসেন রাজু। এসময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম নূরু, কেন্দ্রীয় নেতা ও আইডিয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তাকুর রহমান মোস্তাক, মুজিবুর রহমান মুজিব, জহির উদ্দিন জহির, মুজিবুর রহমান ডালিম, মাহবুবুর রহমান চৌধুরী ও জমিরুল হক লিটন প্রমূখ।বৈঠকে চলমান রাজনৈতিক বিষয়ে নানান দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানাজায়। বৈঠকের বিষয়টি দলীয় একটি বিশস্থ সূত্র নিশ্চিত করেছে।
-
স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে – সাদ এরশাদ এম পির সৌজন্যে সাক্ষাৎ
Date:

