জাতীয় সংসদ নির্বাচন – ময়মনসিংহ -৪ ( সদর) আসনের হালচাল

Date:

প্রসাদ দাস :  ময়মনসিংহ-৪ (সদর)  জেলার মর্যাদাপূর্ণ এই আসনে গত দুই টার্ম ধরে এমপি জাতীয় সংসদে বিরোধীদলের নেতা এবং জাপার প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। একসময় ময়মনসিংহ সদর আসনকে আওয়ামী লীগবিরোধী আসন বলে বিবেচনা করা হলেও এখন আর এই অবস্থা নেই। পাল্টে গেছে সেই ধারণা। নতুন প্রজন্মের তরুণ ভোটাররাই এই বদলে দেওয়ার মূল নিয়ামক শক্তি বলে মনে করা হচ্ছে। ভোটের হিসেবে এই আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাপা বলা যায় সমান শক্তিধর। আগামী নির্বাচনে জাপার রওশন এরশাদের প্রার্থিতা মোটামুটি নিশ্চিত। জোটগত নির্বাচন না হলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জহিরুল হক খোকা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, স্বাচিপের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাবেক ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. জাহিদ হোসেন, সাবেক এমপি ও সাবেক জনপ্রিয় মেয়র দেলোয়ার হোসেন খান দুলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হান্নান খান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান