একাত্তর বাংলা রিপোর্ট : ময়মনসিংহ -৩ গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে কোন্দল জর্জর আওয়ামী লীগ, বিএনপির অবস্থাও লেজেগোবরে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বাকসু ছাত্রলীগের সাবেক ভিপি ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আব্দুর রফিক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ সার্জন অধ্যাপক ডা. মতিউর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মোর্শেদুজ্জামান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনু, সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা ওরফে ভিপি বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী নীলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম।
- বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মো. আজিজুল হক, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হীরন, জেলা বারের সাবেক সভাপতি নুরুল হক। জাপা থেকে কেন্দ্রীয় নেতা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ এবং সাংবাদিক নেতা মোশাররফ হোসেন এই আসনে মনোনয়ন চান।

