দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় করেছেন জামালপুর-১ আসনে (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম। নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে শুক্রবার রাতে দেওয়ানগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা এস এ নেওয়াজি প্রবাল,সাধারণ সম্পাদক শরিফ মিয়া,সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া,পৌর জাতীয় পার্টিও সভাপতি আকা মিয়া,যুব সংহতির সভাপতি হারিজ মিয়া,সহ সাধারণ সম্পাদক রানা,যুব নেতা হুমায়ুন ও তরুন পার্টির সভাপতি নাফিজ খন্দকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এস এম আবু সায়েম এই আসনে জাপার একক প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন।