ময়মনসিংহ মহানগরীতে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

Date:

প্রসাদ দাস, সিনিয়র রিপোর্টার : ময়মনসিংহ নগরীর ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ টোলপ্লাজার সামনে গত শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আব্দুর রাজ্জাক রাকিব (২৩) নামে এক যুবকের ছুরিকাঘাতে মৃত্যুর খবর পাওয়া গেছে । স্থানীয় সূত্রে জানাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি করছিলো এসময় নিহত রাকিব মারামারি থামাতে গেলে নিজেই ছুরিকাঘাত হন । প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় দুইঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। নিহত রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ী এলাকার মৃত উসমান গণির ছেলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাকিবকে ছুরিকাঘাত করলে খবর পেয়ে তাকে উদ্ধার করতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এগিয়ে গেলে তাদের উপর হামলা চালায় চালায় কিছু অতি উৎসাহী দুষ্কৃতিকারী, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন । ছুরিকাঘাত রাকিবকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা মামুন মিয়া জানান – রাকিব বাড়ি থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিল, পথে দুই পক্ষের মারামারি শুরু হলে সে তাদের থামানোর জন্য এগিয়ে যায়। ওই সময় তাকে ছুরিকাঘাত সহ রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়, হায়েস ও মাইক্রোবাস গাড়ি সাইড দেওয়া নিয়ে বিবাদে জড়ায় দুইপক্ষ । গাড়ি থেকে নেমে দুই গাড়ির লোকজন বিবাদে জড়ালে কাছে থাকা রাকিবসহ বেশ কয়েকজন তাদের নিভৃত করতে গেলে হত্যার ঘটনাটি ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষের বিবাদে একজনের মৃত্যু হয়েছে। এলাকার লোকজন সড়ক অবরোধ করলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে । কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান এ ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে খুনিদের দ্রুত গ্রেফতারের জন্য আমরা সর্বাত্মক কাজ করে চলেছি । নিহত রাকিবের চাচা সাগর জানান যেই গাড়ীর সন্ত্রাসীরা তার ভাতিজা কে হত্যা করেছে সেই গাড়ি নং ঢাকা মেট্রো২০৫৩৭৫ । এই গাড়ীর ড্রাইভারকে ধরতে পারলেই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান