প্রসাদ দাস সিনিয়র রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৫ (সদর) আসনে বিশেষকরে পূর্ব জামালপুর এলাকার আওয়ামীলীগের ত্যাগী- কর্মী ও আওয়ামী সমর্থক গুষ্ঠির জনপ্রিয় মুখ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি, উন্নয়ন বঞ্চিত পূর্ব জামালপুর বাসীর প্রিয়মুখ- মারুফা আক্তার পপি। মারুফা আক্তার পপি দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগ এর হাল ধরে সফলতা দেখিয়েছিল,সেই ধারাবাহিকতায় তাকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে বলে অনেকেই মনে করেন । জেল জুলুম মাথায় নিয়ে রাজনীতির মাঠে দাপটে বেড়ানো পপি ২০০৪ সালে গ্রেনেড হামলায় আহত হয়ে দীর্ঘদিন কানের সমস্যায় ভুগেছেন। বিগত বিএনপি- জামায়াতের শাসনামলে রাজ পথে থেকে আন্দেলনে অসংখ্যবার নির্যাতনের শিকার এই নেত্রী জাামালপুর সদর উপজেলার ৫নং ইটাইল ইউনিয়ন এর সন্তান মারুফা আক্তার পপির রাজনৈতিক জীবন অনেক বর্ণাঢ্য,পাঁচ ভাইয়ের একমাত্র বোন পপি পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়। তাই তাকে ঘিরে সাবেক ছাত্রলীগ নেতাসহ সদরবাসীর মধ্যে বিশেষ আকাংখা গড়ে উঠেছে। লড়াই সংগ্রামে রাজপথে তার উপস্থিতি যারা দেখেছেন তাদের প্রত্যাশা অনেক সুউচ্চ বলে জানা গেছে। কেউ কেউ মনে করছেন, আওয়ামী লীগের নারী নেত্রীদের মধ্যে মারুফা আক্তার পপি অন্যতম একটি নাম।
মারুফা আক্তার পপির অনাড়ম্বর জীবন এবং রাজনৈতিক দক্ষতা তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে বলে জানিয়ে জামালপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি, নান্দিনার বাসিন্দা সম্রাট আকন্দ বলেন, দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং পরিশ্রমী নেতা হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর – ৫ আসনের নৌকার যোগ্য মাঝি মারুফা আক্তার পপি । সদর উপজেলার লক্ষীরচরের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল আমিন সজিব বলেন-মারুফা আক্তার পপি ডেডিকেটেড আওয়ামী লীগার। যেমন রাজপথে পুরো মাত্রায় সক্রিয় ছিলো তেমনি বর্তমানে মঞ্চে অথবা অনলাইনে দলের পক্ষে সবসময়ই অন্য অনেকের চেয়ে বেশি সক্রিয়। তাই আমি মনে করি ত্যাগী এই মানুষটির যথাযোগ্য মূল্যায়ন করবেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
সজিব আরও বলেন, তার চেয়ে কম যোগ্যতা নিয়ে অনেকেই এমপি -মন্ত্রী হয়েছেন সেক্ষেত্রে শেখ হাসিনা তাকে দলের গুরুত্বপূর্ণ পদে রাখতেই পারেন। উল্লেখ্য, মারুফা আক্তার পপি ২০০২ সালে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে বর্তমানে আওয়ামী লীগের সদস্য হিসেবে এবং হাসুমণির পাঠশালা নামে একটা গবেষণামূলক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন ।
জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের একাধিক গুরুত্বপূর্ণ নেতাদের প্রত্যাশা জামালপুর – ৫ আসনে মারুফা আক্তার পপি কে দলীয় মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূর্ব জামালপুর বাসীর প্রাণের দাবি সদাহাস্যজ্বল, দূর্নীতিমুক্ত সাদামাটা জীবনের মানুষ মারুফা আক্তার পপি কে জামালপুর – ৫ আসনের দলীয় মনোনয়ন দেয়া হোক।
একমত