একাত্তর বাংলা রিপোর্টঃ নতুন শিক্ষাক্রম সংস্কার বা বাতিলের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত। তারা যে দাবিগুলো করছেন, তা একেবারেই যৌক্তিক নয়। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে নতুন শিক্ষাক্রম সংস্কার বা বাতিলের ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের কেউ কেউ নোট-গাইড স্কুল পর্যায়ে গিয়ে বিক্রি করার সঙ্গে জড়িত এবং দুঃখজনক হলেও সত্য এর সঙ্গে কিছু কিছু শিক্ষকও জড়িত। তাই আন্দোলনকারীদের মূল উদ্দেশ্যই হলো তাদের কোচিং বাণিজ্য টিকিয়ে রাখা।