একাত্তর বাংলা রিপোর্টঃ বিএনপির-জামায়েত-শিবিরের নৃশংস বর্বরতার বিরুদ্ধে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের মানববন্ধন
রোকসানা আক্তার: গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমণ, গণপরিবহনে অগ্নিসংযোগ, জালাও-পোড়াও, সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
‘বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ উক্ত মানববন্ধন পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বেগম নুরুন্নাহার শেফালী এবং সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ ডাক্তার সামসুন নাহার পারভীন।
মানববন্ধন কর্মসূচির সভাপতি বেগম নুরুন্নাহার শেফালী তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস শুরু করেছিল। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। দেশের মানুষ তা ভুলে যায়নি। নতুন করে বিএনপি-জামাত স্বাধীনতাবিরোধীরা মানুষ হত্যা করে দেশে আবারও আগুন সন্ত্রাস চালিয়েছে। অগ্নি সন্ত্রাস করে মানুষকে হত্যা আর দেশের সম্পদ ধ্বংস করাই হচ্ছে বিএনপি-জামাতের আন্দোলন। দেশের জনগণ তাদের সাথে নেই। আন্দোলনের নামে তারা যদি দেশের মানুষকে আবারও অত্যাচার করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলায় প্রতিটি এলাকাতেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বেগম নুরুন্নাহার শেফালী আরও বলেন, বিএনপি-জামায়াত-শিবিরের চলমান নৈরাজের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নারীর উপর নৃশংস হত্যা, শিশুর উপর নির্যাতন এই সহিংসতাকে কোনভাবেই ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী ছেড়ে দিবে না। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড: সেলিনা রশিদসহ ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।
সারাদেশে বিএনপি – জামায়ের নাশকতার বিরুদ্ধে ময়মনসিংহ জেলা মহিলা লীগের মানববন্ধন
Date:

