রিপোর্টার প্রসাদ দাসঃ ময়মনসিংহের মুক্তাগাছায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মমতার হাতের রান্নাকরা দুপুরের খাবার খাওয়া শেষে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া বলেন,আশ্রয় প্রকল্পের মমতাদের মুখের হাসিই,হাসিনা সরকারের সফলতা।
উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোঁজখবর নিতে বুধবার দুপুরে ঘোগা ইউনিয়নের জামগড়া পরিদর্শনে যান ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া। সেখানে গিয়ে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাবতীয় খোঁজখবর নেন বিভাগীয় কমিশনার। একপর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মামতাজ বেগম নিজে হাতে রান্নাকরে বিভাগীয় কমিশনারকে দুপুরের খাবার খাওয়ানোর ইচ্ছে পোষণ করেন মমতা। তার নিমন্ত্রনে সাড়া দিয়ে মমতার ঘরে বসেই দুপুরের খাবার খান বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালাম তানজিয়া বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তাদের স্থায়ী আবাসন ব্যাবস্থা করে দিয়েছেন। ওরা এখন নিজের ঘরে সুখে-শান্তিতে বসবাস করছেন। মমতা নিজের বাড়ির আঙ্গিনার সবজি দিয়ে আমাকে দুপুরের খাবার রান্না করে খাওয়াছেন,মনে হলো অনেক দিন বাদে নিজের মায়ের হাতের রান্না করা খাবার খেলাম। সত্যিই মমতারা (আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা) অসাধারণ মন-মানসিকতার অধিকারী। ওরা আমার দেখা সবচেয়ে উজ্জীবিত,
অতিথিপরায়ন,কর্মপরায়ন এবং কৌতূহলী মানুষ। নিজের ঘরের আঙ্গিনার শাকসবজি লাগিয়েছেন,কেউ কেউ সেলাই-মেশিন চালিয়ে এবং দোকান দিয়ে তাদের জীবিকানির্বাহ করছেন সত্যিই ওদের দেখে আমি মুগ্ধ হয়েছি। ওদের মুখের হাসিই হাসিনা সরকারের সফলতা।
খাওয়ানো শেষে আবেগাপ্লুত হয়ে বিভাগীয় কমিশনারের গলা জড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন,মজিবের বেডি আমাগো ঘরে দিছেন,অহোন স্বামী,ছেলে-মেয়ে নিয়ে সুখে-শান্তিতে পাঁকা ঘরে বসবাস করছি। আজ তানজিয়া ম্যাডাম (বিভাগীয় কমিশনার) আমার ঘরে বসেই আমার হাতের রান্নাকরা ভাত খেলেন,এতে আমার জীবনের সব দুঃখ-কষ্ট দূর হয়ে গেছে। ওনাকে (কমিশনার) দেখে আমরা বুঝতেই পারিনি ওনি অনেক বড় অফিসার।
মমতার স্বামী সিরাজ বলেন,এমন সময় ছিল রোদ-বৃষ্টির মধ্যে ভাঙা ঘরে দিন কাটত আমাদের। স্বপনেও ভাবিনি পাঁকা ঘরে ঘুমাব। এখন হাসিনা সরকার পাঁকা ঘর দিয়েছে সকলে মিলে শান্তিতে বসবাস করছি। দোয়া করি,আল্লাহ্ হাসিনা সরকারকে ফিরেবার ক্ষমতায় রাখুক।

