রাশেদ সরকারঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আসিফ সিরাজ রাব্বানী সানভিকে নিবার্হী সদস্য করে বগুড়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে সভাপতি এবং মোহাম্মদ আলী আজগর তালুকদার হেনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্ণাঙ্গ কমিটিতে এক নম্বর নিবার্হী সদস্য করা হয়েছে খালেদা জিয়াকে। এরপরে রয়েছেন তারেক রহমানের নাম এবং ১৪৮ নম্বর সদস্য আসিফ সিরাজ রাব্বানী সানভি।
কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি এ কে এম আহসান উল তৈয়ব জাকির, মিসেস লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরু, মোহাম্মদ মোরশেদ মিল্টন, মাফ্তুন আহমেদ খান রুবেল, মীর শাহে আলম, মোহাম্মদ আব্দুল মহিত তালুকদার, অ্যাডভোকেট আব্দুল বাসেত, মোহাম্মদ ফরিদুর রহমান ফরিদ, অ্যাডভোকেট নুরে আজম বাবু, ফজলুর রহমান খোকন।
যুগ্ম সম্পাদক-মোহাম্মদ মোশারফ হোসেন (সাবেক এমপি), এ কে এম তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মোহাম্মদ এনামুল হক শাহীন, মোহাম্মদ এনামুল হক নতুন, মোহাম্মদ আলাউদ্দিন সরকার, মোহাম্মদ জিয়াউল হক লিপন।
কোষাধ্যক্ষ- মোহাম্মদ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ শহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার ও মোহাম্মদ জাহিদুল ইসলাম হেলাল। দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কেএম হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী (কাউন্সিলর), আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জহুরুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আকতার, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদকের পদ ফাঁকা আছে।
শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, কৃষিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম রনি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরকার মুকুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজেদুল হক মটু, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (মেয়র), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হক সুমন (কাউন্সিলর), ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম ডালু প্রমুখ।
নবগঠিত কমিটির নিবার্হী সদস্য আসিফ সিরাজ রাব্বানী সানভি জানান, সদ্য ঘোষিত বগুড়া জেলা বিএনপির পুর্নাঙ্গ নির্বাহী কমিটিতে আমাকে সদস্য মনোনীত করায় মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। হৃদয়ভরে সাদুবাদ ও কৃতজ্ঞতা জানাই, বিএনপি’র চেয়ারপার্সন ও লাখো কোটি গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্খার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপি’র সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভীকে। ধন্যবাদ জানাই শেরপুর- ধুনটবাসী এবং সর্বস্তরের নেতাকর্মীর প্রতি। দোয়া করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। নেতাকর্মী, দল এবং জাতীয়তাবাদের আদর্শ, জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারি। এ কমিটির সঠিক নেতৃত্ব দলকে আরো গতিশীল করবে।

