আইনমন্ত্রীর সীল ও স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র বানানো প্রতারক গ্রেফতার

Date:

ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা অভিযান পরিচালনা করে ভুয়া সচিব এর একান্ত সচিব পরিচয় দানকারী এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয় এর সীল বানিয়ে আইনমন্ত্রীর স্বাক্ষর জাল করে বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতাপত্র সংক্রান্ত ভুয়া নিয়োগপত্রসহ আন্তঃজেলা প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে।

ডিবি পুলিশ জানায়, গত ২০ আগষ্ট আন্তঃজেলা প্রতারক চক্রের ১ সদস্য নিজেকে সচিব পরিচয় দিয়ে মাইক্রোবাস ষ্ট্যান্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম এর ছেলে ও স্থানীয় কাউন্সিলর কাউসার-ই-জান্নাত এর নিকট আত্মীয়কে মন্ত্রালয়ে চাকুরী দিবে বলে টাকা নেওয়ার দুরভিসন্ধি করতে থাকে। প্রতারকের প্রতারণার বিষয়টি বুঝতে পেয়ে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও ময়মনসিংহ পুলিশ সুপারকে অবহিত করেন ভুক্তভোগী।

পুলিশ সুপার জেলা গোয়েন্দা সংস্থার ওসি ফারুক হোসেনকে তদন্তের নির্দেশ দিলে এসআই রেজাউল আমীন বর্ষন ও এসআই পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ২০ আগষ্ট বিকাল ৪টা ৪০ মিনিটে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় থেকে আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য মোঃ সাব্বির আহমেদ (শাকিল) (৪৯) কে গ্রেফতার করা হয়।
প্রতারক মোঃ সাব্বির আহমেদ (শাকিল) কে গ্রেফতারের পর তার ভাড়া বাসা থেকে একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজী Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:003426, SECRATARY TO A.P.S HONÕSBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা, আর একটি আইডি কার্ড যাহার গায়ে ইংরেজী অক্ষরে Ministry of Law And Justice Division Parliament Affairs Md. Sabbir Ahamed Chowdhury, ID NO:00349267, SECRATARY TO A.P.S HONÕSBLE STATE MINISTER লেখা, একটি গোল সিল যার গায়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয় সহ অন্যান্য লেখা, একটি লম্বা সিল যার গায়ে মোঃ আনিসুল হক, মন্ত্রী সংসদ সদস্য ৫৮ ব্রাহ্মণবাড়ীয়া-৪ সহ অন্যান্য লেখা, একটি লম্বা সিল যার গায়ে মোঃ সাব্বির আহমেদ (শাকিল) সচিবের একান্ত সচিব সহ অন্যান্য লেখা, পাঁচটি ভিজিটিং কার্ড যাহার গায়ে ইংরেজী অক্ষরে GOVERNMENT OF THE PEOPLEÕS REPUBLIC OF BANGLADESH, Md. Sabbir Ahamed Chowdhury, SECRATARY TO A.P.S HONÕSBLE STATE MINISTER সহ অন্যান্য লেখা, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতাপত্র সংক্রান্ত নিয়োগপত্র ৩টি, একটি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত ল্যাপটপ ব্যাগ উদ্ধার করা হয়।

প্রতারক মোঃ সাব্বির আহমেদ (শাকিল) এর বিরুদ্ধে ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করলে প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ডিবি পুলিশ জানায়।

ডিবি পুলিশ আর জানায়, আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য মোঃ সাব্বির আহমেদ (শাকিল) দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন যাবত অত্যন্ত সুকৌশলে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে বিপুল পরিমানে অর্থ হাতিয়ে নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান