মতিন রহমানঃ- জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টায় পৌর শহরের মালিবাগ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগমের সভাপতিত্বে ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম খানম রিমুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সহ সভাপতি জয়নাল আবেদিন,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য শাহিন আল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, উপজেলা আ. লীগের সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা আ. লীগের সদস্য আশরাফুল হায়দার, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক পনির আহম্মেদ, উপজেলা যুব মহিলা লীগের সহ সভাপতি শাহানা বেগম,সহ সভাপতি শামীমা নাসরিন বিলাসি, সাধুরপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হুছনা বেগম,পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুপা বেগমসহ ইউনিয়ন ও পৌর মহিলা যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

