জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পার রামরামপুর ইউনিয়নের ১৯ নং ডিগ্ৰীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কাজ নির্মাণের বিষয়ে মিথ্যা, কাল্পনিক তথ্যে প্রকাশিত সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিগ্ৰীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জেবুন্নাহার।
শনিবার বেলা ৪ টায় সময় ডিগ্ৰীরচর হেফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে,১৯নং ডিগ্ৰীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোছাঃ সুরভী বেগম,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ জেবুন্নাহারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আয়োজন করেছিলেন, জনাকীর্ণ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে কয়েকটি টিভি চ্যানেল জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রধান শিক্ষককে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন ,মিথ্যা,বানোয়াট ,সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। এই মিথ্যা অপবাদে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মোছাঃ জেবুন্নাহার বলেন, স্থানীয় একটি দুষ্টচক্র বিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করতে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই বানোয়াট ও কাল্পনিক তথ্যের ভিত্তিহীন অভিযোগের মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। বাস্তবে ওই সংবাদের অভিযোগকারী ও ভিকটিম (বর্তমান বিদ্যালয়ের সভাপতি মোছাঃ সুরভী বেগম নিজের সার্থ হাসিল করতে সংবাদ সম্মেলন করেছেন।তিনি আরও বলেন সভাপতির কাছে বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের জন্য স্বাক্ষর চাইলে তিনি তালবাহানা করেন, উক্ত বিদ্যালয়ের কাজের সূত্র ধরে মিথ্যা অপবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সভাপতি। সংবাদ সম্মেলনে আমাকে মানহানি করেন বিদ্যালয়ের সভাপতি। এবিষয়ে পরে বাসায় ডাকতে পাঠালে তিনি বিদ্যালয়ের উপস্থিত হয়নি,মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক মোছাঃ জেবুন্নাহার সাংবাদিকদের জানান যে, শহীদ মিনারের কাজের হিসাব রয়েছে ও সাক্ষর রইছে, মিনারের কাজের জন্য ৩৫,০০০ হাজার টাকা এখনো সোনালী ব্যাংকে জমাকৃত নগদ অর্থ আছে, প্রধান শিক্ষক আরো অভিযোগ করে জানান,সভাপতি ঘুষ ও চেক বই চেয়েছিলেন না দেওয়ায় কারণে দীর্ঘদিন যাবৎ আমার সঙ্গে কথাকাটাকাটি হয়, আমার কাছে সব কিছুর যথার্থ প্রামাণ আছে, তিনি বললেন আমার বিরুদ্ধে অপপ্রচার সাংবাদ সম্মেলন ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের অনুসন্ধানী চোখে এ ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমি আমার সন্মান হানির বিচার চাই ।
উল্লেখ্য, ২১ মে ২০২৩ইং প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক অভিযোগের শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যেমে সংবাদ প্রকাশিত হয়। ২৩ মে পত্রিকায় সংবাদটির প্রতিবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে স্থানীয় পত্রিকা ও কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদটি প্রকাশিত হলে বিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

