মতিন রহমানঃ-জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব,অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও ‘সাত্তার অ্যান্ড কোম্পানি’র প্রধান ব্যারিস্টার সামির সাত্তার।
ব্যারিস্টার সামির সাত্তার এর ব্যক্তিগত উদ্যোগে শনিবার ও রবিবার বকশীগঞ্জ উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নের ২০০ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়। অর্থ বিতরণ কালে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,কাউন্সিলর কামরুজ্জামান সুজন,মোজাহারুল ইসলাম ভিমল,ব্যবসায়ী খোকন আকন্দ, ইউপি সদস্য মির্জা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার বলেন, আমার সামর্থ্য অনুযায়ী সব সময় গরিব,অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী দিনেও এই ধারাবাহিকতা চলমান থাকবে।

