মতিন রহমানঃ- দু’চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও মুনমুন জাহান লিজা। রবিবার(৫ মার্চ ) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন লুৎফুন নাহার।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও মুনমুন জাহান লিজার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও মুনমুন জাহান লিজাকে। নবাগত ইউএনও লুৎফুন নাহারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,বিদায়ী ইউএনও মুনমুন জাহান লিজা,নতুন ইউএনও লুৎফুন নাহার,সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,থনার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহিনা বেগম,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি প্রমুখ।
বকশীগঞ্জ উপজেলায় দুই বছর পাঁচ মাস কর্মকালীন সময় ইউএনও মুনমুন জাহান লিজা সততা ও দক্ষতা দিয়ে জামালপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও, মানবতার ফেরিওয়ালা,কর্মবীর ইউএনও হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন ইউএনও মুনমুন জাহান লিজা ।

