মতিন রহমান। “আলোর সঙ্গী বই-বইয়ের সঙ্গে রই” এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ প্রাচুর্য-২ পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি সুলতানুল আরেফীন আদিত্য
শনিবার বিকালে বকশীগঞ্জ পৌর শহরের ক্যাফে নিরিবিলিতে এ পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,নূর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ জয়নাল আবেদীন,কবি এরশাদ জাহান ও ক্যাফে নিরিবিলির কর্নধার আল মোবারক বিন সাইদ প্রমূখ উপস্থিত ছিলেন।