মতিন রহমানঃ- ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, আব্দুর রউফ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী,উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাছ,সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,বাট্রাজোর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাখপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

