বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করে-প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

Date:

             বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহ জেলা আ. লীগের আলোচনা সভা

সুমন ভৌমিকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১০ জানুয়ারী (মঙ্গলবার) বিকালে টাউন হল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, বীর বাঙ্গালি দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করে।

তিনি এসময় বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করেছেন। গড়ে তুলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ। তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। মেট্রোরেলসহ সারাদেশে ব্যাপক উন্নতি হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক এই সময়ে বিএনপি-জামাত চক্র উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের আহবান জানান।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা মোহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান